সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

চীনে করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের গোপন তথ্য ফাঁস!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৯৫ জন নিউজটি পড়েছেন

বিশ্বে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মেলে চীনের উহানে। কিন্তু তার পর মাস খানেকের মধ্যেই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যাও থমকে যায়।

কিন্তু কীভাবে করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনল চীন? এই নিয়ন্ত্রণের পিছনে বেইজিংয়ের গোপন কার্যকলাপ ফাঁস হল সে দেশেরই স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত এক কর্মকর্তার কথায়।

প্রতিষেধক ছাড়া করোনাভাইরাসকে রোখা প্রায় অসম্ভব! এ কথা আগেই জানিয়েছে জাতিসংঘ। তাই করোনার প্রতিষেধক বাজারে আসার অপেক্ষায় দিন গুনছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চীনে জুলাই মাস থেকেই করোনার টিকা দেওয়া হচ্ছে!

চীনের ‘ন্যাশনাল হেলথ কমিশন’-এর ‘সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার’-এর প্রধান ঝেং ঝংউই গত রোববার চীনের সংবাদমাধ্যম সিসিটিভি-কে এ কথা জানান।

ঝেং ঝংউই জানান, জুলাই মাস থেকেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ দেশের জরুরি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জরুরি ভিত্তিতে করোনার টিকা দেওয়া হচ্ছে।

এ দিকে বিশ্বের সর্বত্র চীনা সংবাদমাধ্যমগুলির মাধ্যমে জানানো হয়েছে যে, চীনা সংস্থা ক্যানসিনো বায়োলজিকস বা চীনা সরকারি ফার্মাসিউটিক্যাল সংস্থা সিনোফার্মের তৈরি করোনা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।

তাহলে জুলাই মাস থেকে কোন টিকা দেওয়া হচ্ছে চীনা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ দেশের জরুরি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের? উঠছে প্রশ্ন।

করোনাভাইরাস ছড়িয়েছে চীন, বার বার এমন অভিযোগে সরব হয়েছে আমেরিকা। তবে বার বারই সেই অভিযোগ অস্বীকার করেছে চীন। চীনের বিরুদ্ধে করোনার তথ্য, প্রমাণ নষ্ট করে দেওয়ার গুরুতর অভিযোগে সরব হয়েছেন হংকংয়ের চিকিৎসক, মাইক্রোবায়োলজিস্ট কোক ইয়ুং ইউয়েন।

তারও আগে হংকংয়ের ভাইরাস বিশেষজ্ঞ ডঃ লি মেং ইয়ান চীনা সরকারের বিরুদ্ধে করোনার তথ্য গোপনের গুরুতর অভিযোগে সরব হন। এবার মাস দুয়েক আগে থেকেই গোপনে করোনার টিকা দেওয়া নিয়ে ফের বিতর্কে জড়াল চীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English