মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন

ঝিনাইদহে বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণকে কুপিয়ে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২ মে, ২০২১
  • ১১৭ জন নিউজটি পড়েছেন
মুক্তিযোদ্ধা ও ছেলের জোড়া খুনের প্রধান আসামী সবুজ সেপাই গ্রেফতার

ঝিনাইদহ সদরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত সম্রাট বিশ্বাস (২৭) সদর উপজেলার চুটলিয়া গ্রামের সমির বিশ্বাসের ছেলে।

শনিবার রাতে তাদের এক প্রতিবেশীর বাড়ির পেছনে সম্রাটের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থলে নিহতের মা রিনা বেগম সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী গোলাপ হোসেনের ছেলে সবুজ তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, রাত ৯টার দিকে খবর পেয়ে সবুজের বাড়ির পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

“সম্রাটের ঘাড়ে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।”

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সবুজ ও তার পরিবারের লোকদের খুঁজছে জানিয়ে তিনি বলেন, ঘটনার পর তাদের বাড়িতে পাওয়া যায়নি।

এঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English