সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

বরিশাল মহানগর পুলিশ ৪টি টহলযান হস্তান্তর জনগনকে দ্রুততম সময়ে নির্ভেজাল সেবা দেয়ার তাগিদ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৭৩ জন নিউজটি পড়েছেন
করোনা ভ্যাকসিন গ্রহনে মহিলাদের জন্য মহিলা কলেজে কেন্দ্র

বরিশাল মহানগর পুলিশ-বিএমপি’র বিভিন্ন ইউনিটে ৪টি টহলযান হাস্তান্তর করেছেন কমিনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।এসব যানবাহনের মধ্যে মেট্রোপলিটান পুলিশ লাইন্সে ১টি, কোতোয়ালি থানায় দুটি এবং কাউনিয়া থানায় একটি গাড়ী হস্তান্তর করেন বিএমপি কমিশনার।
সোমবার এসব যানবাহন হস্তান্তরকালে বিএমপি কমিশনার বলেন, সেবার মান বৃদ্ধিকল্পে সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে প্রধানমন্ত্রী লজিস্টিকস সাপোর্ট, জনবল বৃদ্ধি ও প্রশিক্ষণ সহ যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকার কর্তৃক জনগণের দেয়া এ উপহার সতর্কতা অবলম্বন করে যত্নশীল হয়ে রক্ষণাবেক্ষণেরও তাগিদ দেন তিনি । জনগনকে নির্ভেজাল সেবা দিয়ে আরও বেগবান হয়ে কাজ করারও নির্দেশ দেন পুলিশ কমিশনার। সেবাপ্রত্যাশী ভুক্তভোগীর দোরগোড়ায় আরও দ্রুততম সময়ে পৌঁছারও তাগিদ দেন পুলিশ কমিশনার ।
এসময় অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, ডিসি সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ, ডিসি সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার, অতিরিক্ত ডিসি সদর ও পিএমটি রুনা লায়লা, সহকারী কমিশনার ও স্টাফ অফিসার প্রকৌশলী শাহেদ চৌধুরী, সহকারী কমিশনার ডিবি মোঃ রবিউল ইসলাম শামীম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English