মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

মীর নাছিরের জামিন আবেদন ১৪ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৭২ জন নিউজটি পড়েছেন

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জামিন আবেদন মুলতবি (স্ট্যান্ডওভার) করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিষয়ে আদেশের জন্যে আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আদেশের নির্ধারিত দিনে আজ সোমবার (১৬ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

দুদকের করা এ মামলায় উচ্চ আদালতের নির্দেশে গত ৮ নভেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন মীর নাছির। ওইদিন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আত্মসমর্পণের পর মীর নাছির আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি) দায়ের করেন। একইসঙ্গে জামিনও চান আপিল বিভাগে। ওই আবেদনের শুনানি শেষ হয় ১৫ নভেম্বর। আর আজ আদেশের নির্ধারিত দিনে তা ১৪ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।

২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তাঁর ছেলে মীর হেলালের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দুদক মামলা করে। এ মামলায় বিশেষ জজ আদালত মীর নাসিরকে ১৩ বছর ও মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।

বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে মীর নাসির ও মীর হেলাল হাইকোর্টে পৃথক আপিল করেন। ২০১০ সালের আগস্টে হাইকোর্ট মীর নাসির ও মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন।

হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে আপিল আবেদন করে দুদক। শুনানি নিয়ে ২০১৪ সালের ৩ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। একই সঙ্গে বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে বাবা-ছেলের করা পৃথক আপিল হাইকোর্টে পুনরায় শুনানির নির্দেশ দেন। শুনানি শেষে গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্ট রায় দেন।

হাইকোর্টের এই রায় বিচারিক আদালতে পৌঁছার তিন মাসের মধ্যে তাঁদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। ওই আদেশ মোতাবেক আসামি মীর হেলাল আদালতে আত্মসমর্পণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English