সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

রাজশাহীতে আবারও তুলার গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ১০১ জন নিউজটি পড়েছেন
রাজশাহীতে আবারও তুলার গুদামে আগুন

রাজশাহীতে আবারও আগুনে একটি তুলার গুদাম পুড়ে গেছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর গণকপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়েছেন। ফায়ার সার্ভিস কিছু তুলা রক্ষা করেছে। আবার কিছু তুলা আগুনে পুড়ে গেছে। এর আগে গত ২৪ মার্চ একই এলাকায় আরেকটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ছয়দিন পর মঙ্গলবার একটি দোকানের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মালিকের নাম আজিম উদ্দিন মনু। গণকপাড়ায় মনুর দোকানে লেপ, তোষক, জাজিম, বালিশ ইত্যাদি তৈরি করা হয়। দোকানের পেছন দিকে কয়েকটি বাড়ির পর মনুর তুলার গুদাম। মঙ্গলবার দুপুরে বন্ধ গুদামে ধোয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

গুদাম মালিক আজিম উদ্দিন মনু বলেন, গুদামে বিদ্যুৎ নেই। তাই শর্টসার্কিটে আগুন লাগেনি। গুদামের বাইরে থেকে তালাও দেওয়া ছিল। কীভাবে আগুন লেগেছে তা তিনি বুঝতে পারছেন না। গুদামে প্রায় আড়াই লাখ টাকার তুলা, নারিকেলের ছোবড়া ও তোষক ছিল বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর সহকারী পরিচালক জাকির হোসেন জানান, প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তারা কিছু তুলা আগুনের হাত থেকে রক্ষা করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে। কীভাবে আগুন লেগেছিল তা তদন্তের পর বলা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English