মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শাবিতে ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৭৫ জন নিউজটি পড়েছেন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পর্বের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু করতে সব বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রশাসন। করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন ধরে এসব পরিক্ষা আটকে ছিল।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু করে তা ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। প্রথম ধাপে মাস্টার্স শেষ পর্বের ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে। পরে ক্রমান্বয়ে অন্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে।

এছাড়া তিন ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টা ও দুই ঘণ্টার পরীক্ষা এক ঘণ্টার মধ্যে নেয়ার জন্য বলা হয়েছে।

পরীক্ষা চলাকালীন আবাসিক সকল হল বন্ধ থাকবে। এক্ষেত্রে কারো সমস্যা হলে সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের আলোকে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা নেয়ার ব্যাপারে সবাই একমত হয়েছে।

শিক্ষার্থীদের আবাসনের বিষয়ে তিনি বলেন, কারো সমস্যা হলে তারা যেন সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে। বিভাগ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। যেহেতু হল খোলার সুযোগ নেই সেহেতু আমরা এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English