সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

১৭৮ কোটি ডলার ঋণ দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৯০ জন নিউজটি পড়েছেন
এডিবি

বাংলাদেশকে ১৭৮ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ঢাকা-সিলেট বাণিজ্য করিডোরের গতিশীলতা, সড়ক নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্যের উন্নতির জন্য এ ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৭ আগস্ট) ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এডিবির সদর দপ্তরে সংস্থাটির বোর্ড সভায় এই ঋণ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

ঢাকা-সিলেট মহাসড়কটি আন্তর্জাতিক ৪টি করিডোরকে সংযুক্ত করবে। এর ফলে আঞ্চলিক বাণিজ্যে নতুন দার উম্মোচন হবে।

সরকারের ‘নর্থইস্ট বাংলাদেশ ইকোনমিক করিডোর’ এর কেন্দ্রস্থল হয়ে উঠবে এই করিডোর। যার লক্ষ্য ওই অঞ্চলে জ্বালানি উৎপাদন এবং নির্মাণ সামগ্রীসহ প্রধান শিল্পগুলোর উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সংহত করা।

এডিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট করিডর বাস্তবায়ন একটি নতুন আঞ্চলিক বাণিজ্য রুট চালু হবে, যা চট্টগ্রাম বন্দরকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে আখাউড়া, শেওলা এবং তামাবিলের তিনটি স্থলবন্দরের মাধ্যমে এবং সেখান থেকে ভুটান ও মিয়ানমার পর্যন্ত সংযুক্ত করবে।

‘সড়কটি দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (এসএএসইসি) কর্মসূচির আওতায় ৫ নম্বর করিডরের প্রধান অংশ। এটি পরিবহন খরচ কমাবে, প্রতিযোগিতা বাড়াবে এবং প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ প্রকল্পটি চার পর্বে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ঢাকা-সিলেট করিডোরের দুই-লেন থেকে চার-লেনে উন্নীত করা হবে। এ করিডোর বরাবর প্রায় ২১০ কিলোমিটার প্রশস্তকরণের কাজ করা হবে। ধীর গতিতে চলাচলকারী যানবাহন লেনসহ রাস্তা করা হবে। ৬০ কিমি ফুটপাথ, ২৬টি ফুটব্রিজ এবং ১৩টি ওভারপাস নির্মাণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English