সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

করোনাভাইরাসে দেশে আরও ২৫ প্রাণহানি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৬৭ জন নিউজটি পড়েছেন
করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমছে

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৫৬৭ বেশি।

বুধবার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৫৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন আক্রান্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ২৫ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৭৬৩ জন।

এছাড়া একদিনে ১ হাজার ৯১৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৯০৯ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English