মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

করোনা : আগাম ১৫ লাখ কবর খুঁড়ে রাখছে দক্ষিণ আফ্রিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

সারা বিশ্ব করোনার কারণে জর্জরিত। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকাতেও এই প্রাণঘাতীর ভাইরাসটি প্রকোপ বাড়ছে। আর তাই করোনা বিশাল রূপ নেওয়ার আগেই বড়সড় প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকার সরকার। দেশটিতে এপর্যন্ত প্রায় ১৫ লাখ কবর খোঁড়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামী দিনে দক্ষিণ আফ্রিকার করোনার প্রকোপ আরো বাড়ার আশঙ্কা করছে দেশটির সরকার। তাই আগেভাগেই কবনর খুঁড়ে চলছে প্রস্তুতি।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার গাওতেং প্রদেশে করোনার প্রকোপ সবচেয়ে বেশি। বেশ কিছু সংবাদ সংস্থার তথ্য অনুসারে, গাওতেং প্রদেশই করোনার হটস্পট। এখানেই চলছে আগাম কবর খোঁড়ার কাজ।

যদিও কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাদের জন্য অস্বস্তিকর। তবে করোনার বিরুদ্ধে লড়াইকে জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৩৩৯ জন। মারা গেছেন ৩ হাজার ৭২০ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English