শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

ফ্রান্সে পুলিশের ওপর গুলি, নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৭১ জন নিউজটি পড়েছেন

ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় পুলিশের ওপর গুলি ছোড়া হয়েছে। বুধবার এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিন পুলিশের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর এএফপির।

কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে উদ্ধারের চেষ্টা করেন। সে সময় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হন।

স্থানীয় সময় মধ্যরাতে পুলিশের কাছে ফোন কল আসার পর পরই তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপরেই তারা বন্দুক হামলার শিকার হন।
ফেরান্ড প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, প্রথমে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করা হলে তার মৃত্যু হয় এবং আরও একজন আহত হয়।

এরপরই আরও দু’জন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হামলার পর ওই বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ওই নারীকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে। এখনও ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীরা কাজ করে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English