মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বাংলাদেশে মাস্টারক্লাস সিরিজে নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৬৪ জন নিউজটি পড়েছেন

দেশের নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ফোরামের নারী সদস্যদের বিশ্বখ্যাত ‘এন্ট্রাপ্রেনারশিপ মাস্টারক্লাস ১.০’ সিরিজের আওতায় প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে সরকার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের সহযোগিতায় উই ফোরামের নারী সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য এ এন্ট্রাপ্রেনারশিপ মাস্টারক্লাস সিরিজ চালু করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, উই ফোরামের সদস্য সংখ্যা প্রায় ৫ লাখ।

এন্ট্রাপ্রেনারশিপ মাস্টারক্লাস সিরিজে আগামী ১২ মাসের প্রতি মাসে দুটি করে সেশনে বিদেশি এবং স্থানীয় উদ্যোক্তারা প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ দেবেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ডের প্রশিক্ষকরা।

১৮ জুলাই জুম অনলাইনে উই-এর সদস্য নারীদের জন্য এন্ট্রাপ্রেনারশিপ মাস্টারক্লাস সিরিজ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।

তিনি বলেন, সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিশ্বাস করে। এন্ট্রাপ্রেনারশিপ মাস্টারক্লাস সিরিজের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গতিপূর্ণ। দেশের নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে এ মাস্টারক্লাস প্রশিক্ষণ। তিনি উই ফোরামের প্রত্যেক সদস্যকে এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।

এ সিরিজে বেশি করে স্থানীয় প্রশিক্ষক তৈরির ওপর গুরুত্বারোপ করে সচিব বলেন, স্থানীয় প্রশিক্ষক তৈরি হলে তারাই আগামীতে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা পালন করতে পারে। উই ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, উই-এর ৫ লাখ নারী সদস্যকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য এন্ট্রাপ্রেনারশিপ মাস্টারক্লাস সিরিজে প্রশিক্ষণ আগামীতে চলমান রাখা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ, পেপারদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যারি কক্স, সিল্ককোয়াক গ্লোবাল লি.-এর সৌম্য বসু ও সার্স ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ। সামি আহমেদ বলেন, ই-কমার্স বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনা তৈরি করেছে। উই-এর এন্ট্রাপ্রেনারশিপ মাস্টারক্লাস সিরিজের প্রশিক্ষণে উদ্যোক্তা তৈরির উদ্যোগ দেশে ই-কমার্স সম্প্রসারণ তৈরিতে বিরাট ভূমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English