মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর সুরক্ষা দাবি আন্তর্জাতিক সংগঠনের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

বান্দরবানের ম্রো জনগোষ্ঠীদের সুরক্ষা চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে এশিয়া ইন্ডিজেনাস পিপল্স প্যাক্ট (এআইপিপি) থাইল্যান্ড ও ইন্টারন্যাশনাল ওয়াকর্ গ্রুপ ফর ইন্ডিজেনাস অ্যাফেয়ার্স (আইডব্লিউজিআইএ) ডেনমার্ক নামে দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

তাদের এই খোলা চিঠিতে বান্দরবানের চিম্বুকের ম্রো জনগোষ্ঠীকে তাদের ভূমি থেকে জোর করে উচ্ছেদ না করে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইমেইল ও পোস্টের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়।

চিঠির দাবিগুলোর প্রতি বিশ্বের ৮২টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং ১০৬ জন খ্যাতনামা ব্যক্তি, জাতিসংঘের বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী, অধ্যাপক, পরিবেশবিদ, আইনবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমর্থন রয়েছে।

চিঠিতে বলা হয়, বান্দরবানে পাঁচতারা হোটেল নির্মাণের প্রক্রিয়া গ্রহণ করার ফলে সেখানকার আদিবাসী ম্রো জনগোষ্ঠী জোরপূর্বক উচ্ছেদের শিকার হচ্ছে। নানা চাপে স্থানীয় আদিবাসীরা সেখানে অধিকার প্রতিষ্ঠার লড়াই করে যাচ্ছে।

চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে ৬ দফা দাবি তুলে ধরা হয়েছে বলে এশিয়া ইন্ডিজেনাস পিপল্স প্যাক্ট এর মহাসচিব গ্যাম এ শিমরায় স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দাবিগুলো হলো- চিম্বুক পাহাড়ে হোটেল নির্মাণ বন্ধ, ম্রোসহ অন্যান্য আদিবাসীদের জমিতে কিছু নির্মাণ করতে হলে তাদের সম্মতি গ্রহণ, আদিবাসীদের জীবন-জীবিকা রক্ষা এবং বিকাশে ব্যবস্থা নেওয়া, ম্রো আদিবাসী নেতাকর্মীদের হয়রানি বন্ধ, একটি স্বাধীন তদন্ত কমিশন করে বিষয়টির তদন্ত, গঠনমূলক সংলাপ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সময়সীমা ঘোষণা করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English