মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

সুন্দরী মিমকে নিয়ে নিরবের নতুন ‘জাল’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৫ জন নিউজটি পড়েছেন

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শুটিংয়ের বাইরে থেকেছেন চিত্রনায়ক নিরব। শুটিং বন্ধ থাকায় কোন সিনেমার শুটিংয়ে অংশ নেননি ‘আব্বাস’ খ্যাত এ নায়ক।তবে লকডাউনের সময়ে ভিন্ন এক নিরবকে দেখেছেন দর্শক। সেটা উপস্থাপক নিরব। জনপ্রিয় সব তারকাদের নিয়ে তার উপস্থাপনা দর্শকদের কাছে বেশ উপভোগ্যই ছিলো।

শুটিং চালু হওয়ার পর নিরব এবার দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। করোনা পরিস্থিতির মধ্যেই সময়ের ট্রেন্ডের সঙ্গে নিজেকে খাপ খাওয়ালেন। শুরু করলেন ওয়েব সিরিজে অভিনয়। নিরব জানালেন, ‘জাল’ নামে নতুন একটি ওয়েব সিরিজের শুটিং করছেন তিনি। আর এতে তার বিপরীতে আছেন লাক্স সুন্দরী মিম মানতাশা।

ওয়েব সিরিজটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। গত ১৭ সেপ্টেম্বর থেকে বান্ধরবনের নাইক্ষ্যংছড়িতে শুরু হয় ওয়েব সিরিজটির শুটিং। এরপর কক্সবাজারেরর দারুন সব লোকেশনে দৃশ্যধারণ হয় জালের।

নিরব বলেন, ‘প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলাম। সাধারণ ওয়েব সিরিজ বলতে যে আঠারো প্লাস গল্পের একটা ধারণা আমাদের মধ্যে জন্মেছে। এটা তেমন গল্পের না। এটা থ্রিলার গল্প। প্রতিটি সিক্যুয়েন্সই দর্শকদের কাছে উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’

চিত্রনায়ক নিরবের এটা প্রথম ওয়েব সিরিজ হলেও মিম মানতাশার কিন্তু প্রথম নয়। অনিমেষ আইচের ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নামের একটি ওয়েব সিরিজে প্রথম কাজ করেছিলেন তিনি। মিম মানতাশা বলেন, ‘সাধারণ কাজের ক্ষেত্রে গল্প বাঁচাইয়ের প্রতি বেশি মনোযোগ থাকে আমার। তাই এতোদিন পর দ্বিতীয় ওয়েব সিরিজে কাজ করলাম। কারণ জালের গল্প আমাকে টেনেছে। আশা করছি গল্পটি দর্শকদেরও টানবে।’

এর আগে নিরব ও মিম মানতাশাকে একটি ফ্যাশন হাউজের ফটোশুটে দেখা গেছে। এবার জালের মাধ্যমে পর্দায় জুটি হিসেবে দেখা যাবে তাদের।

নির্মাতা বন্ধন জানালেন, চমৎকার একটি গল্পের ওয়েব সিরিজ ‘জাল’। শুটিংও করেছি দারুন সব লোকেশনে। শিগগিরই কোন একটি অনলাইন ফ্লাটফর্মে প্রকাশিত হবে সিরিজটি।

এদিকে একই পরিচালকের সরকারি অনুদান প্রাপ্ত ছবি ‘ছায়াবৃক্ষ’তেও সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন নিরব। এতে নিরবের নায়িকা হিসেবে অভিনয় করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English