বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

মেসি বার্সায় থাকায় খুশি আর্জেন্টিনা কোচ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৭০ জন নিউজটি পড়েছেন

বার্সেলোনা ছেড়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন লিওনেল মেসি। কিন্তু বার্সা বোর্ড তাকে ক্লাব ছাড়তে দেয়নি। শেষ পর্যন্ত মেসি তাই শৈশবের ক্লাবেই থেকে গেছেন। মেসি বার্সায় থেকে যাওয়ায় খুশি বলে জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে ইকুয়েডরের। ওই ম্যাচের দলে থাকা মেসিকে নিয়ে স্কালোনি বলেছেন, ‘সবকিছু সমাধান (বার্সায় থাকার সিদ্ধান্ত) হয়ে যাওয়ার পরে আমি মেসির সঙ্গে কথা বলেছিলাম। তাকে বেশ শান্তই মনে হয়েছিল।’

মেসি আর্জেন্টিনার জার্সিতে খেলতে আসার পরে তার সঙ্গে অনেক আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ স্কালোনি। তার মতে, মেসি পুরনো ক্লাবে থাকায় সুবিধা হয়েছে। নতুন কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়নি। মৌসুমের শুরু থেকেই নিজের সেরাটা দিয়ে খেলতে পারছে।

সংবাদ মাধ্যম ইএসপিএনকে তিনি বলেছেন, ‘আর্জেন্টিনার হয়ে খেলতে আসতে পেরে সে খুবই খুশি। ক্লাবেও এখন সে সুখে আছে। আমরা তখন চেষ্টা করেছিলাম, তাকে একা থাকতে দিতে। সে বার্সায় থাকায় আমাদের জন্য বেশ ভালো হয়েছে। দ্রুতেই সে দলের হয়ে খেলতে পারছে। আমরা তার ক্লাব ছাড়ার প্রশ্নে জড়াতে চাইনি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English