মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

অবশেষে KGF-২র শ্যুটিংয়ে সঞ্জয় দত্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ১০১ জন নিউজটি পড়েছেন

ক্যানসারের কারণে সিনেমা জগত থেকে নিজেকে দূরে রাখতে একেবারেই রাজি নন সঞ্জয় দত্ত। খুব শীঘ্রই KGF-২র শ্যুটিং শুরু করতে চলেছেন বলে শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানান সঞ্জয় দত্ত।

শুক্রবার (১৬ অক্টোবর) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজস্ব মেজাজে ধরা দেন KGF-২র এই অভিনেতা। কালো টি-শার্ট ও খাঁকি রঙের কার্গো প্যান্টে দেখা যায় তাকে।

এই পোস্টের মাধ্যমে সঞ্জয় দত্ত নিশ্চিত করেছেন তিনি KGF-২ এর শ্যুটিং শুরু করতে চলেছেন। সঞ্জয় দত্ত আগেই বলেছিলেন, KGF-২ তে তিনি খল চরিত্র অধীরা হিসেবে থাকছেন। KGF-২ তে অধীরা একটি খুবই শক্তিশালী, বলিষ্ঠ চরিত্র। এমনকি খলনায়ক অধীরার সঙ্গে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের থ্যানসের সঙ্গেও তুলনা করেছিলেন সঞ্জয়।
প্রসঙ্গত ‘অধীরা’র চরিত্রে সঞ্জয় দত্তের ফার্স্টলুক পোস্টার অবশ্য আগেই মুক্তি পেয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English