বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৭

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৭৭ জন নিউজটি পড়েছেন

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ডিসি মো. ওয়ালিদ হোসেন আজ শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন।

ওয়ালিদ হোসেন জানান, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৪৭০ ইয়াবা, ২৪৭ গ্রাম হেরোইন, ৫৮৫ গ্রাম গাঁজা, ১০০ বোতল ফেনসিডিল ও ১২৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English