বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত রণবীর, কোয়ারেন্টাইনে গেলেন আলিয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৫২ জন নিউজটি পড়েছেন
করোনায় আক্রান্ত রণবীর, কোয়ারেন্টাইনে গেলেন আলিয়া

বলিউড অভিনেতা রণবীর কাপুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একথা জানিয়েছেন রণবীরের মা নীতু কাপুর। রণবীর বাড়িতেই রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে রণবীর করোনায় আক্রান্ত হওয়ায় নিজেকে ঘরবন্দি করেছেন আলিয়া ভাট।

রণবীরের সঙ্গে জুটি বেঁধে পরিচালক অয়ন মুপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করছেন আলিয়া। সম্প্রতি এই ছবির ক্লাইম্যাস্কও শুটিং হয়েছে। কালীমূর্তির সামনে দাঁড়িয়ে ছবিও পোস্ট করেছেন আলিয়া।

কিছুদিন আগেও রণবীর অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর এলো। গত ডিসেম্বরে রণবীরের মাও করোনাভাইরাসে আক্রান্ত হন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রণবীরের মা নীতু কাপুর ইন্সটাগ্রামে ছেলের ছবি পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নীতু কাপুর লিখেছেন, ‘আপনাদের উদ্বেগ এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। রণবীর কোভিড পজিটিভ ফল পেয়েছে। চিন্তার কারণ নেই। সে নিয়মিত ওষুধ খাচ্ছে এবং সুস্থ হয়ে উঠছে। রণবীর বাসায় কোয়ারেন্টিনে আছে।’ সূত্র: বলিউড হাঙ্গামা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English