মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

পুঠিয়ায় গত চার দিনে ২৪ জন করোনায় আক্রান্ত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ মোঃ মেহেদী হাসান
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ১০১ জন নিউজটি পড়েছেন
করোনা ও প্রাকৃতিক বিপর্যয়-২
রাজশাহীর পুঠিয়ায় গত চার দিনে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (০৩ জনু) পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আব্দুর মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার উপসর্গ নিয়ে সোমবার (৩১ মে) থেকে বৃহস্পতিবার (০৩ জুন) পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে নমুনা দেন ৭২ জন।

এদের মধ্যে ২৪ জনের করোনা পজেটিভ হয়। করোনা পজেটিভ রুগিরা হলেন, পুঠিয়া পৌরসভা কাঁঠালবাড়িয় ওয়ার্ডের হলদার পাড়ার গোর হলদারের ছেলে গুরুপদ (৭০), নিমপাড়া চারঘাট এলাকার করিম প্রাং ছেলে হাবিল (৫৫), ঝলমলিয়া এলাকার সারাফত আলীর স্ত্রী আয়শা বেগম (৩৫), ওমরগাড়ি এলাকার আফাজ উদ্দিনের ছেলে সুজন (২৭), পালোপাড়া এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে রমজান (৫৮), বেলপুকুর আগালা এলাকার মুনছুর আলীর ছেলে ইয়াকুব (৩০), নিমপাড়া এলাকার শেকের শাহ ছেলে সানোয়ার (৫৫), নিমপাড়া এলাকার জিহাদ সরকারের ছেলে সাজ্জাদ (৪৫),নিমপাড়া এলাকার হাসানের স্ত্রী বেদানা বেগম (২৩), একই এলাকার আজিম উদ্দিনের ছেলে মোজাম্মেল (৫০), পুঠিয়া এলাকার ইসমাইলের ছেলে খালেদ (৪৫), পুঠিয়া বাজার এলাকার মতিউর রহমানের ছেলে আতিকুর রহমান (৪০), ঝলমলিয়া এলাকার সিরাজ শাহ ছেলে ফরিদ (৫০),তাহেরপুর এলাকার আব্দুস সালামের ছেলে মহসিন (২৮), বালাদিয়ার এলাকার আবু বক্করের ছেলে আমিরুল (৪০), গোপালহাটি এলাকার নুরুলের ছেলে হাবিব (২৪), তারাপুর এলাকার কাসেম উদ্দিনের ছেলে আলাউদ্দিন (৭৫), কৃষ্ণপুর এলাকার আব্দুল মহিদের ছেলে মুনসুর রহমান (৪৩), শিলমাড়িয়া চন্দনমাড়িয়া এলাকার মৃত মুনছুর ব্যাপরির ছেলে আলী আহম্মেদ (৪২), বানেশ্বর শাহবাজপুর এলাকার মৃত আঃ আজিজের ছেলে সাহাদৎ (৩২), নিমপাড়া এলাকার শহিদুল ইসলামের স্ত্রী শাবানা বেগম (৪৯), পুঠিয়া তারপুর এলাকার মোশারফের স্ত্রী শামীমা বেগম (৪০), মোশারোফের মেয়ে মিথিলা (১৮), শিলমাড়িয়া চন্দনমাড়িয়া এলাকার আলী আহম্মেদের স্ত্রী শাহানাজ বেগম।

পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৩ শতাংশ। আক্রান্ত সবাইকে চিকিৎসা দিয়ে বাড়িতে আইশোলেসনে পাঠানো হয়েছে বলে এ চিকিৎসক জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English