বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

আজ চূড়ান্ত হচ্ছে আ’লীগের মেয়র প্রার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৭৭ জন নিউজটি পড়েছেন

হস্পতিবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে সংশ্নিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে এই ৬১ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হচ্ছে: চট্টগ্রামের সন্দ্বীপ, সিরাজগঞ্জের সদর, কাজীপুর, রায়গঞ্জ, উলল্গাপাড়া ও বেলকুচি, নেত্রকোনার মোহনগঞ্জ ও কেন্দুয়া, কুষ্টিয়ার সদর, ভেড়ামারা, মিরপুর ও কুমারখালী, মৌলভীবাজারের কুলাউড়া, নারায়ণগঞ্জের তারাব, শরীয়তপুরের সদর, কুড়িগ্রামের নাগেশ্বরী, গাইবান্ধার সদর ও সুন্দরগঞ্জ, দিনাজপুরের সদর, বিরামপুর ও বীরগঞ্জ, মৌলভীবাজারের কমলগঞ্জ, মাগুরার সদর, ঢাকার সাভার, নওগাঁর নজিপুর, পাবনার ভাঙ্গুড়া, ফরিদপুর, সাঁথিয়া, ঈশ্বরদী ও সুজানগর, রাজশাহীর কাকনহাট, আড়ানী (ইভিএম) ও ভবানীগঞ্জ, সুনামগঞ্জের সদর, ছাতক ও জগন্নাথপুর, হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী, ময়মনসিংহের ফুলবাড়িয়া, নাটোরের নলডাঙ্গা, গুরুদাসপুর ও গোপালপুর, বগুড়ার সারিয়াকান্দি ও শেরপুর, পিরোজপুরের সদর, মেহেরপুরের গাংনী, ঝিনাইদহের শৈলকূপা, খাগড়াছড়ির সদর, বান্দরবানের লামা, নীলফামারীর সৈয়দপুর, টাঙ্গাইলের ধনবাড়ি, কুমিলল্গার চান্দিনা, ফেনীর দাগনভূঞা, কিশোরগঞ্জের সদর ও কুলিয়ারচর, নরসিংদীর মনোহরদী, ময়মনসিংহের মুক্তাগাছা, বগুড়ার সান্তাহার, নোয়াখালীর বসুরহাট এবং বাগেরহাটের মোংলাপোর্ট।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৩১২ জন :৬১ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩১২ জন। গত ১৩ ডিসেম্বর শেষ হওয়া দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমে এই প্রার্থীরা ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। গত ৮ ডিসেম্বর থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমার ছয় দিনের এই কার্যক্রম শুরু হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English