বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

আজ থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৮ মে, ২০২১
  • ১০১ জন নিউজটি পড়েছেন
আজ থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

আজ শনিবার থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশন।

লিখিত সার্কুলারে বলেছে, করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী ৮ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বাংলাদেশি নাগরিকরা বিমানে ট্রানজিটেও মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন না। তবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় মালয়েশিয়ান নাগরিক গেলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English