বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

আড়াল ভাঙছেন বুবলী, ফিরছেন শুটিংয়েও

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৫০ জন নিউজটি পড়েছেন

গত বছরের ফেব্রুয়ারি থেকে নতুন বছরের জানুয়ারি— এই দশ মাসে কোথাও দেখা যায়নি চিত্রনায়িকা শবনম বুবলীকে। সর্বশেষ কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ও সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। ‘বীরে’ বুবলীর নায়ক ছিলেন শাকিব খান, আর ‘ক্যাসিনো’তে নিরব। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি ‘ক্যাসিনো’ ছবির একটি গানের শুটিংয়ের কল্যাণেই দেখা মেলে তার। এরপরই বলতে গেলে উধাও হন বুবলী।

গত ১৪ ফেব্রয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে ‘বীর’ সিনমা মু্ক্তি পেলেও সিনেমাটির কোনো প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেননি এ নায়িকা। ফলে তাকে নিয়ে শুরু হয় নানা কানাঘুষা, গুঞ্জন ও বিতর্ক। ‘বুবলী অন্তঃসত্ত্বা’— এমন খবরও লোকমুখে শোনা যায়। তবুও আড়াল ভাঙেননি বুবলী।

গত বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট— এই ছয় মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব দেখা যায়নি তাকে। আর গত ফেব্রুয়ারি থেকে বুবলীর মুঠোফোন ও ম্যাসেঞ্জারে ক্রমাগত যোগাযোগের চেষ্টা করতে থাকলেও কোনো সাড়া মেলেনি।

এবার জানা গেলো নতুন বছরে আড়াল ভাঙছেন বুবলী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়েছেন সরব। বছর শুরুর দিনে ফেসবুকে নিজের ছবি পোস্ট করে সবাইকে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা।

নতুন বছরে বুবলী আড়াল ভেঙে আবার ফিরছেন চলচ্চিত্রের শুটিংয়ে। ইতোমধ্যে অনেক পরিচালক, সহশিল্পী তার সঙ্গে নতুন ছবির ব্যাপারে যোগাযোগ করছেন। নতুন বছরে যে বুবলী ক্যামেরার সামনে ফিরছেন সেটা নিশ্চিতভাবে জানা গেছে বুবলীর একাধিক ঘনিষ্ট সূত্রের বরাতে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নির্মাতা ও নায়ক বলেছেন, বেশ কয়েকটি সিনেমার গল্প নিয়ে বুবলীর সঙ্গে যোগাযোগ হয়েছে। ব্যাটে-বলে মিলে গেলে নতুন বছরে ছবিগুলোর শুটিং দিয়ে ফিরতে পারেন বুবলী।

উল্লেখ্য, বুবলীর আড়াল হওয়ার গল্প এবার নতুন নয়। এর আগে ২০১৭ সালে ‘রংবাজ’ সিনেমার মহরতের পর আড়ালে চলে গিয়েছিলেন তিনি। পরে ফিরে গণমাধ্যমে বলেন, নিজেকে ও পরিবারকে সময় দিতেই কাজ থেকে ‘ব্রেক’ নিয়েছিলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English