বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

ঢাকা-১৪ আসনে নৌকার প্রার্থী হতে চান ডিপজল

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৭৪ জন নিউজটি পড়েছেন
ঢাকা-১ঢাকা-১৪ আসনে প্রার্থী হতে আগ্রহী ডিপজল৪ আসনে নৌকার প্রার্থী হতে চান ডিপজল
ঢাকা-১৪ আসনে নৌকার প্রার্থী হতে চান ডিপজল

ঢাকাই সিনেমার প্রতাপশালী অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রের পরিচয়ের বাইরেও তিনি একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। ঢাকার একটি ওয়ার্ড কাউন্সিলর ছিলেন ডিপজল। এবার ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হতে চান এ অভিনেতা।

কয়েকদিন আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক। তিনি অভিনেতা ডিপজলের ছোটবেলার বন্ধু। তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য এই আসনে নৌকার প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডিপজল।

ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্টার শেয়ার করে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডিপজল। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে ঢাকা-১৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন, আমার এলাকার মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English