ফিলিস্তিনি পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরাইলিরা রামাল্লার এক মসজিদ পুড়িয়ে দেয়ার চেষ্টা করেছে বলে সোমবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক উপমন্ত্রী হুসাম আবু আল-রুব বলেছেন, মধ্যরাতের পর ইসরাইলি ওই বসতি থেকে মসজিদে হামলা চালায়। তারা হিব্রুতে ফিলিস্তিনি-বিরোধী স্লোগান দেয় ও মসজিদ কাঠামোর ভিতরে বোমা নিক্ষেপ করে।
রামাল্লার নিকটে এল-বিরহ মসজিদটি ইসরাইলি জনবসতির সম্মূখ পাহাড় চূড়ায় অবস্থিত। মসজিদের এক দেয়ালে বিদ্রোহী ইসরাইলিরা লিখেছে ‘ইহুদিদের উপর নয়, আরবদের উপর অবরোধ ঘেরাও।
আবু আল-রুব জানান, একটি জানালা দিয়ে তারা বোম নিক্ষেপ করে। এতে বাথরুমের কিছু অংশ পুড়ে যায়।
তিনি বলেন, আগুনের গোলাটি যদি মসজিদ হলের কার্পেট পৌঁছে যেত তবে মসজিদটি পুরোপুরি আগুন ধরে যেত। ইসরাইলি সরকার এই হামলার জন্য দায়ী কারণ তারা আমাদের ভূমি দখল করতে ও আমাদের জনগণের উপর আক্রমণ করার পথ উন্মুক্ত করে দিয়েছে।
ইসরাইলি পুলিশ তাত্ক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে কট্টরপন্থী জাতীয়তাবাদী ইসরাইলিদের আরবদের বিরুদ্ধে হামলার এটি উল্লেখযোগ্য ঘটনা বলে মনে হচ্ছে।
সূত্র: আরব নিউজ