মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ভারতে একদিনে ৪৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৭২ জন নিউজটি পড়েছেন

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে দেশটিতে ৯ লাখ ৩৯ হাজার ৩০৯ জনের কোভিড টেস্ট করা হয়েছে। এদের মধ্যে ৪৫ হাজার ১৪৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়, ভাইরাসটিতে নতুন করে ৪৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১ লাখ ১৯ হাজার ১৪ জন কোভিড রোগীর মৃত্যু হল।

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৯ হাজার ৯৬০ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ১০৫ জন সুস্থসহ ৭১ লাখ ৩৭ হাজার ২২৯ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। এএনআই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English