মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

স্থানীয় বাজেটের ১০ শতাংশ শিশুদের কল্যাণে বরাদ্দ দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৮৩ জন নিউজটি পড়েছেন
বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বরিশালে শিশু সুরাক্ষা এবং শিশুদের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে শিশু বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বাজেটের ১০ ভাগ শিশুদের জন্য রাখা এবং শিশুদের সুরক্ষার জন্য খাতভিত্তিক সুনিদৃষ্ট বাজেট বরাদ্দ রাখার দাবি জানানো হয় ওই সংলাপে। সংলাপের আয়োজন করে বরিশাল শিশু ও যুব ফোরাম।

সোমবার (৩১ মে)  দুপুর ১২টায় বরিশাল শিশু ফোরামের সভাপতি জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে ওই ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বরিশাল এপি এ অনুষ্ঠানে সহযোগিতা করে। যুব ফোরামের সভাপতি আবু সুফিয়ান শেখ ও এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বরিশালের উপ-পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক দিলারা খানম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, দৈনিক ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরণ, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়কারী সোহানুর রহমান। ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দের মধ্যে ছিলেন লিমা হান্না দারিং-ডিরেক্টর ফিল্ড অপারেশনস জোন ২, লিটন মন্ডল-এপিসি ম্যানেজার, বরিশাল ক্লাষ্টার, চার্চিল দাস-স্পন্সরশীপ ও শিশু নিরাপত্তা কর্মকর্তা ও ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য শাখার ম্যানেজার বৃন্দ ও শিশু প্রতিনিধিবৃন্দ।

সংলাপে বক্তারা বলেন, বরাদ্দকৃত বাজেটের ১০ ভাগ যেন শিশুদের জন্য রাখতে হবে। শিশুদের সুরক্ষার জন্য খাতভিত্তিক সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ অব্যাহত রাখতে হবে। ইউনিয়নে অবস্থিত জনগণের মাঝে কোভিড-১৯ বিষয়ক সচেতনতাসহ বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতা মূলক কার্যক্রমের ব্যবস্থা করতে হবে। শহর পর্যায়ে পর্যাপ্ত পরিমানে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করা, ইউনিয়নভুক্ত সকল শিশুদের জন্য আলাদা আলাদা ডাটাবেজ প্রণয়ন করা জরুরী।

বক্তারা আরও বলেন, শিশুশ্রমিক, প্রতিবন্ধী শিশু এবং ঝুঁকিপূর্ণ শিশু, যেন এখান থেকে জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এলাকার শিশুদের সার্বিক তথ্য এবং উপাত্ত সংগ্রহ করার মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের প্রকল্পে অন্তর্ভুক্ত করতে পারে, কোভিড-১৯ কে বিবেচনায় রেখে এই মহামারীকালীন সময়ে স্বাস্থ্যখাতে শিশুদের জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখা, যাতে করোনা মহামারীকালীন সময়ে কোন শিশুই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। স্থানীয় সরাকার প্রতিনিধি শিশুদের আহ্বানে সাড়া দিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তার সরকার শিশুদের জন্য এবারের বাজেটে আরও বেশি করে বরাদ্দ রাখবেন। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English